Wednesday, May 20, 2026

ফের স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি হাই কোর্টের, কারা রয়েছেন তালিকায়!

Date:

Share post:

ফের রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তিন মাসের মধ্যে পর্ষদ ও সংশ্লিষ্ট স্কুল (School) কর্তৃপক্ষকে প্রাইভেট টিউশনে যুক্ত স্কুলশিক্ষকদের বিরুদ্ধে ব্য্বস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করবে আদালতই। শুক্রবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যা সোসিয়েশনের তরফে একটি জনস্বার্থ দায়ের করা হয়। আগেও সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন অবৈধ বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ওদিন নির্দেশে সেই কথা ফের জানায় আদালত। আদালতে অ্যা সোসিয়েশনের পক্ষের আইনজীবী একরামুল বারি জানান, মধ্যঅশিক্ষা পর্ষদের তরফে ২০১৮ সালে জারি করা রুল অনুযায়ী, পর্ষদের আওতাধীন স্কুলে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ, পড়ুয়াদের পরীক্ষায় (Examination) নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে বেশ কিছু স্কুলের কয়েকজন শিক্ষক প্রাইভেট টিউশন নিতে বাধ্যদ করছেন। অনেকে আবার বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটেও পড়াচ্ছেন। এটা আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন পর্ষদের তরফে আইনজীবী।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...