Sunday, April 5, 2026

মুম্বইকে ৬ উইকেটে চেন্নাই, বল হাতে দুরন্ত পারফরম্যান্স পথিরানার

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। এদিন রোহিত শর্মার মুম্বইকে ৬ উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। চেন্নাইয়ের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স পথিরানার। ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস কনওয়ের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ৬৪ রান করেন নেহাল ওয়াধেরা। ২৬ রান করেন সূর্যকুমার যাদব। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ গ্রিন, রোহিত শর্মা, ইশান কিষান। ৬ রান করেন গ্রিন। ৭ রান করেন ইশান। শূন‍্য রান করেন অধিনায়ক রোহিত। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন পাথিরানা। দুটি করে উইকেট নেন দীপক চাহার এবং তুষার দেশপান্ডে। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। সৌজন্যে কনওয়ের দুরন্ত ইনিংস। ৪৪ রান করেন তিনি। ৩০ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ২১ রান করেন অজিঙ্কে রাহানে। ২৬ রানে অপরাজিত শিভম দুবে। মুম্বইয়ের হয়ে দুটি উইকেট পীয়ুশ চাওলার। একটি করে উইকেট স্টাবস এবং আকাশের।

আলও পড়ুন:দিল্লিতে ভ*য়ংকর অভিজ্ঞতার স্বীকার নীতীশপত্নী, সাচিকে ধাওয়া দুই যুবকের


 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...