Saturday, April 4, 2026

দুজনের সম্মতিতে স.হবাস কখনোই ধ.র্ষণ নয়! অভি.যুক্তকে মুক্তি হাই কোর্টের  

Date:

Share post:

দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে কখনোই তাকে ধর্ষণ বলা যাবে না। শনিবার এক মামলায় একথাই স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। উল্লেখ্য, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বহরমপুর কোর্ট (Berhampore Court) ২০২১ সালে সাজা শুনিয়েছিল। আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করা হয়। আর সেই মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে হাই কোর্ট সাফ জানিয়ে দিল, দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। একে কোনওভাবেই ধর্ষণ বলা যায় না। পাশাপাশি এদিন নাবালিকার বয়স নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

আদালত জানিয়েছে, অভিযোগকারিণী যে বয়ান দিয়েছেন তার সঙ্গে তাঁর বয়সের কোনও মিল নেই। অভিযোগকারিণীর দাবি ছিল, অভিযুক্ত ব্যক্তি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। যার জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির ৪১৭ ও ৩৭৬ নম্বর ধারায় এফআইআর (FIR) দায়ের করে। অভিযোগকারিণী হাই কোর্টে অভিযোগ জানায়, মেয়েটির যখন ১৩ বছর বয়স ছিল তখন একাধিকবার তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। কিন্তু পরবর্তীকালে শুনানির সময়ে জানা যায়, মেয়েটির বর্তমান বয়স ৩৭। আর সেকারণে অভিযুক্তকে প্যাঁচে ফেলতেই বিয়ে করাতে চাপ দেওয়া হয়। আর একারণেই অভিযুক্তের বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল।

তবে হাই কোর্ট আরও জানিয়েছে, অভিযোগকারিণীর বাবা, ঠাকুরদা এবং বোনও ধর্ষণের বিষয়ে এখনও পর্যন্ত আদালতে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। তবে সবদিক খতিয়ে দেখার পর হাই কোর্ট স্পষ্ট জানায়, এই মামলায় দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। তাই তাকে কোনওভাবেই ধর্ষণ বলা যায় না। এরপরই অভিযুক্তকে ধর্ষণের অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয় হাই কোর্ট।

 

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...