Tuesday, June 23, 2026

বিমানে কাঁকড়াবিছের কাম.ড়! দুঃখ প্রকাশ এয়ার ইন্ডিয়ার

Date:

Share post:

যাত্রীর গায়ে সহযাত্রীর প্রস্রাব করা ঘটনা থেকে শুরু করে একের পর এক বিতর্কে জড়াচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। এবার নবতম সংযোজন মাঝ আকাশে যাত্রীকে কাঁকড়াবিছের কামড়। ঘটনায় বিমান কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। যদিও বিবৃতিতে দিয়ে দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

গত ২৩ এপ্রিল নাগপুর (Nagpur) থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলাকে কাঁকড়াবিছে কামড়ায়। ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের মধ্যে কাঁকড়াবিছে পাওয়া যায়। বিমান অবতরণের পরে ওই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতাল ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের। আপাতত তিনি বিপন্মুক্ত।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার সাফাই ,
“বিরল ও দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। বিমান অবতরণের পর বিমানবন্দরেই ওই যাত্রীর চিকিৎসা করেন চিকিৎসকরা। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তবে ওই যাত্রীকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।”

এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন মদ্যপ যাত্রী। তা নিয়ে প্রবল সমালোচনা হয়। সম্প্রতি এক যাত্রী অভিযোগ করেন, বিমান কর্মীদের গাফিলতিতেই তিনি তাঁর পোষ্যকে হারিয়েছেন। আর এবার মাঝ আকাশে কাঁকড়াবিছের কামড় খেলেন যাত্রী। প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...