Friday, June 26, 2026

ময়নার ঘটনায় আরও দুজনকে গ্রে,ফতার করল পুলিশ 

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচাতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শনিবার আরও দুইজনকে গ্রেফতার করল ময়না থানার পুলিশ। ফলে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল তিনজন। আগেই পুলিশ মিলন ভৌমিককে গ্রেফতার করেছিল। শনিবার নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডলকে পুলিশ পাকড়াও করে। এদের দু’জনেরই বাড়ি বাকচার গোড়ামাহাল এলাকায়।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহতের পরিবারকে দলের তরফে ৫ লাখ টাকার সাহায্য দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী ও পূর্ব মেদিনীপুরের তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি। ধৃতদের স্থানীয় ইটভাটা থেকে পুলিশ গ্রেফতার করে। দু’জনকেই রবিবার তমলুক জেলা আদালতে তোলা হবে। ময়না থানার পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু বিজেপির স্থানীয় দুষ্কৃতীরা ইতিমধ্যে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মিলন ভৌমিকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তার বাড়িতে বাইক ভাঙচুর করা হয়েছে। গোড়ামাহালে পুলিশ ক্যাম্প রয়েছে। তার তোয়াক্কা না করেই বিজেপির দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে বলে জোড়া ফুল শিবিরের দাবি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্রের অভিযোগ, ‘বিজেপির দুষ্কৃতকারীরা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এলাকা ছেড়ে না গেলে, নানা রকম অত্যাচার করবে বলে শাসাচ্ছে।’

আরও পড়ুন- অনুষ্ঠানের মাঝে বিদ্যুৎ বিভ্রাট! অন্ধকারেও নিজের ভাষণ চালিয়ে গেলেন রাষ্ট্রপতি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...