Thursday, May 28, 2026

ছত্তীসগড়ে ২ হাজার কোটি মদ দুর্নী*তিতে মুখ পুড়ল কংগ্রেসের

Date:

Share post:

দুর্নীতি নিয়ে এ রাজ্যে সরব কংগ্রেস।অথচ ছত্তীসগড়ে সেই কংগ্রেসই জড়াল বড়সড় দুর্নীতিতে।যে সে অঙ্ক নয়,প্রায় ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ছত্তীসগঢ়ে মদ দুর্নীতি মামলার তদন্তে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শনিবার এই দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা তথা রাইপুরের মেয়র আইজাজ ধীবরের ভাই আনোয়ার ধীবর। রাইপুরে একটি হোটেলে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।

ইডির তরফে জানানো হয়েছে, প্রায় ২ হাজার কোটি টাকার এই দুর্নীতির নেপথ্যে রয়েছে একাধিক রাজনৈতিক নেতা-সহ প্রভাবশালী ব্যক্তি। ইডির দাবি, ২০১৯ থেকে ২০২২, ছত্তীসগঢ়ে বিশাল অঙ্কের টাকার আবগারি নিয়ে দুর্নীতি হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আনোয়ারকে সামনে রেখে কিন্তু একাধিক বড় বড় নেতা এবং আমলা এই দুর্নীতিতে যুক্ত। ২০২২ এর মে মাসে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে (পিএমএলএ) একটি মামলার তদন্ত করেছিল আয়কর দফতর।সেই তদন্ত করতে গিয়েই প্রকাশ্যে আসে আবগারি দুর্নীতির।আনোয়ারকে গ্রেফতারের পর ইডির দাবি, তিনিই এই মদ দুর্নীতির সিন্ডিকেটের অন্যতম মাথা। এর সঙ্গে রাজ্যের সরকারি দফতরের কোনও কোনও আধিকারিকও যুক্ত আছেন বলে মনে করছে ইডি।

 

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...