Friday, June 19, 2026

সৌরভের করা মন্তব্য নিয়ে মুখ খুললেন বিনেশ, যন্তর মন্তরে মহারাজকে আমন্ত্রণ আন্দলনকারী কুস্তিগিরের

Date:

Share post:

সম্প্রতি আন্দলনকারী কুস্তিগিরদের নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, কুস্তিগিরদের যুদ্ধ লড়তে দিন। আমি জানি না, ওখানে কী হচ্ছে। সংবাদপত্র পড়ে শুধু জেনেছি। আর এবার এই নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী কুস্তিগির বিনেশ ফোগাট। যন্তর মন্তরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন তিনি।

এদিন বিনেশ বলেন,”তিনি যদি আমাদের ন্যায়বিচারের সাধনায় আমাদের সমর্থন করতে চান, তাহলে একজন ক্রীড়াবিদ হিসেবে যন্তর মন্তরে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে সবকিছু বুঝে নিতে পারেন।”

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেছিলেন, “কুস্তিগিরদের যুদ্ধ লড়তে দিন। আমি জানি না, ওখানে কী হচ্ছে। সংবাদপত্র পড়ে শুধু জেনেছি। ক্রীড়া বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে, যা দেখে আমি বুঝেছি, কিছু ব্যাপারে কথা বলা উচিত নয় যেটা নিয়ে আমার সম্পূর্ণ ধারণা নেই। আশা করি, সমস্যা মিটে যাবে। কুস্তিগিররা অনেক পদক জিতেছে এবং দেশের জন্য সম্মান এনেছে। আশা করি, দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে।”

উল্লেখ‍্য, গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার।

আরও পড়ুন:কুস্তিগিরদের পাশে এবার হাজার হাজার কৃষক! আটোসাঁটো নিরাপত্তা যন্তরমন্তরে

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...