Tuesday, June 23, 2026

প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে শুধুমাত্র মহিলারাই! কেন্দ্রীয় সিদ্ধান্তে শুরু বিত.র্ক  

Date:

Share post:

আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কর্তব্য পথের কুজকাওয়াজে (Parade) শুধুমাত্র মহিলাদেরই (Womens) দেখতে পাওয়া যাবে। এবছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহিলারাই মার্চ করবেন। পাশাপাশি ট্যাবলোতেও (Tableau) শুধুমাত্র তাঁরাই থাকবেন। শুধু তাই নয়, অন্য সব পারফরম্যান্সে অংশগ্রহণ করতে দেখা যাবে মহিলাদেরই। দেশের মহিলাদের উৎসাহিত করতেই এমন পদক্ষেপ কেন্দ্রের মোদি সরকারের। তবে কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, মুখে শুধু নারী স্বতন্ত্রের কথা বললেও মহিলাদের জন্য আদপে কিছুই করেনি মোদি সরকার। দেশের একাধিক জায়গায় মহিলাদের উপর হিংসার ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিশ্চুপ। আর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহিলাদের অগ্রাধিকার দিয়ে কী বোঝানোর চেষ্টা করছে মোদি সরকার? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। অন্যদিকে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই বিষয়টি মাথায় রেখেই মোদি সরকারের মহিলাদের মন জয়ের চেষ্টা কী না তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

তবে ইতিমধ্যে এই মর্মে দেশের সেনাবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক (Central Defence Ministry)। মার্চ পাস্ট, মিলিটারি ব্যান্ড এবং ট্যাবলোয় কেবলমাত্র মহিলারাই প্রতিনিধিত্ব করবেন বলে সেই চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এমন চিঠি পেয়ে অবাক হয়েছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারি মহলেও শুরু হয়েছে দ্বিধা। অনেকের মতে, দেশের সেনাবাহিনীতে এই বিশাল সংখ্যক মহিলা নেই যাতে কর্তব্যপথে শুধুমাত্র মহিলাদেরই দেখতে পাওয়া যাবে। বর্তমান ব্যবস্থায় পুরুষ ও মহিলা উভয়ই কুজকাওয়াজে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, দেশের সেনাবাহিনীতে মহিলাদের বিভিন্ন কম্যান্ডিং পদে নিযুক্ত করা হয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ। এমনকি ভারতের সশস্ত্র সেনাবাহিনীতেও তাঁরা রয়েছেন। জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি একটি বৈঠকে প্রজাতন্ত্র দিবসে মহিলাদের অংশগ্রহণ নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...