Monday, April 6, 2026

ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে বিসিসিআইকে বিশেষ শর্ত পিসিবির : সূত্র

Date:

Share post:

ভারতে একদিনের বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট শর্ত রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছর পাকিস্তানের মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়া কাপ নিরপেক্ষ কোন জায়গায় আয়োজনের কথা জানান ভারতীয় বোর্ড সচিব। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয় ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসবে না তারা। তবে এখন সুর নরম করছে। তবে ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসতে পিসিবি রেখেছে এক শর্ত।

সূত্রের খবর, এক দিনের বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত আশ্বাস চেয়েছে পিসিবি। পিসিবির দাবি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবররা। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে ভারত লিখিত আশ্বাস দিলেই একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান। আগামী ৮ মে এসিসি-র সভায় যোগ দিতে দুবাই যাবেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। সেখানে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

আরও পড়ুন:অরুণ জেটলিতে গলল বরফ, হাত মেলালেন সৌরভ-বিরাট, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...