Tuesday, June 23, 2026

আরও কড়া হল নিরাপত্তা! মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের রাস্তায় জারি ১৪৪ ধারা

Date:

Share post:

আরও কড়া হল মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের রাস্তার নিরাপত্তা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির এলাকার সব রাস্তায় ১৪৪ ধারা জারি করলেন কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)। শনিবার, কালকাতা হাই কোর্টর (Kolkata High Court) অনুমতিক্রমে DA আন্দোলনকারীদের মিছিল হয়। সেই মিছিল ছিল হাজরা ও সংলগ্ন অঞ্চলে। এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এই পদক্ষেপ লালবাজারের।

পুলিশের নির্দেশিকা অনুযায়ী,
• কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি ১৪৪ ধারা।
• আপাতত ২ মাসের জন্য এই নির্দেশ বহাল থাকবে।
• এই সময় ওই এলাকায় গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা থাকছে।
• জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার, সকালে থেকেই কালীঘাট এলাকায় প্রস্তুত ছিল পুলিশ। ফায়ার স্টেশনের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ছিল জলকামান। কলকাতা পুলিশের সব ডিভিশনের ফোর্সই মোতায়েন রাখা হয়। সেই মিছিল-সভা শেষে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...