Saturday, April 4, 2026

কেরলে হাউসবোটে ডুবে ম*র্মান্তিক দু.র্ঘটনা! কমপক্ষে ১১ জনের মৃ*ত্যু

Date:

Share post:

পর্যটক বোঝাই হাউসবোট ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হল কেরলে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়।শেষ পাওয়া খবরে জানা গেছে, হাউসবোটের নীচে এখনও অনেকে আটকে রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ ।

আরও পড়ুন:শুভেন্দুর গাড়িচা*পাকাণ্ডে মৃ*ত্যুর ত*দন্তে সিআইডি

রবিবার সন্ধ্যা ৭টায় থুভাল থিরাম পর্যটন স্থানে এই ঘটনা ঘটেছে। ওই হাউসবোটে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াস।
এখনও পর্যন্ত আহত ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...