Friday, June 26, 2026

মোকা আসা আগেই আন্দামানে ভারী বৃষ্টি, গরম বাড়বে বঙ্গে

Date:

Share post:

এখনও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি।সোমবারই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ।তার পর তা গভীর নিম্নচাপ হয়ে সৃষ্টি করবে ঘূর্ণিঝড় ‘মোকা’। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
cyclone moka update with weather
আরও পড়ুন:‘ঈশ্বর যেন মেয়ের জামিন দিয়ে দেয়’, প্রার্থনা অনুব্রতর

সোমবার হাওয়া অফিসের তরফে জানান হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টি হবে বলে সতর্কবার্তা দারি হয়েছে। সোমবার আন্দামানে ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই দ্বীপপুঞ্জে। আন্দামানে মঙ্গলবার ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৭৯ কিলোমিটার পর্যন্ত।

তবে এখনও ঘূর্ণিঝড় ‘মোকা’র সাগরে যে হেতু এখনও তৈরি হয়নি, তাই তার অভিমুখ বা তা কোথায় আছড়ে পড়বে, তা নিয়ে এখনও আবহাওয়া দফতরের তরফে কিছু জানানো হয়নি। তবে মৌসম ভবন জানিয়েছে, মোকার প্রভাবে তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশে দুর্যোগের আশঙ্কা নেই।


এদিকে,বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা চোখ রাঙাতে শুরু করলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েতে হাওয়া অফিস। বরং দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। সোমবার কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

 

 

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...