Tuesday, June 23, 2026

কন্ট্রোল রুমে ফোন, নবান্নের উদ্যোগে অ.শান্ত মণিপুর থেকে ঘরে ফিরল বাংলার ১৮ পড়ুয়া

Date:

Share post:

অশান্ত মণিপুরে (Manipur) জ্বলছে হিংসার আগুন। চলছে মৃত্যু মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকেও। বিজেপি (BJP) শাসিত উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরে কাজে যাওয়া শ্রমিক হোক কিংবা পড়তে যাওয়া পড়ুয়া, তড়িঘড়ি তাঁদের বাংলায় ফেরানোর জন্য তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছিল নবান্নে (Nabanna)। সাহায্যের জন্য ফোন আসে সেই কন্ট্রোল রুলে। তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় নবান্ন। রাজ্যের উদ্যোগ্যে অগ্নিগর্ভ মণিপুর থেকে এবার নিরাপদে ঘরে ফিরলেন এরাজ্যের ১৮ জন পড়ুয়া (Student)।

বাংলা থেকে যাওয়া ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ারা মণিপুরের হিংসা-অশান্তির ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছিলেন। জানা গিয়েছে, তাঁরা বিএসসি, এমএসসি এবং পিএইচডি-র ছাত্রছাত্রী। মণিপুরের বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত মনে করছিলেন না তাঁরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নবান্নে কন্ট্রোল রুমে বিষয়টি জানাতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় রাজ্য সরকার। আজ, সোমবার সকালেই রাজ্যে ফেরানো হল পড়ুয়াদের। সকাল ১০টা ১৫মিনিট নাগাদ তাঁরা শহরে পা রাখেন। শুধু ইম্ফল থেকে বিমানে কলকাতায় ফেরানোই নয়, দমদম বিমানবন্দর থেকে পড়ুয়াফের ঘরে ফেরানোর ব্যবস্থাও করেছে রাজ্য প্রশাসন।

গোটা বিষয়টি ছবি সহ টুইট করে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে (Twitter) আরও জানান, শুধু পড়ুয়া নয়, মণিপুরে আটকে পড়া এরাজ্যের অন্যান্য জীবিকার মানুষদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যে কোনও জায়গায় নিরাপত্তাহীনতায় থাকা রাজ্যবাসীকে সবরকমভাবে সাহায্য করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, সম্প্রতি দুই জনজাতির গোষ্ঠী সংঘাতে অশান্ত মণিপুর। জ্বলছে অশান্তির আগুন। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। গৃহযুদ্ধ থামাতে জারি হয়েছে কারফিউ। বন্ধ ইন্টারনেট। নামাতে হয়েছে সেনা।

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...