Tuesday, June 23, 2026

কেরলের মর্মা.ন্তিক নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

কেরলে হাউসবোটের দুর্ঘটনায় অন্তত ২২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা।মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘‘কেরলে হাউসবোট উল্টে দুর্ঘটনায় অনেক শিশু-সহ ২০ জনের বেশি মারা গিয়েছেন। এই ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। মৃতদের ঘনিষ্ঠদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমরা তাঁদের পাশে আছি।’’

আরও পড়ুন:কন্ট্রোল রুমে ফোন, নবান্নের উদ্যোগে অ.শান্ত মণিপুর থেকে ঘরে ফিরল বাংলার ১৮ পড়ুয়া
কেরলের মালাপ্পুরম জেলায় রবিবার সন্ধ্যায় পর্যটকবোঝাই হাউসবোট ডুবে যায়। প্রশাসন সূত্রে খবর, মৃত ২২ জনের মধ্যে বেশিরভাগই শিশু। আরও ৭ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মালাপ্পুরম পুলিশ জানিয়েছে, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি পর্যটক ওঠানো হয়েছিল। ভার রাখতে না পেরে সেটি উল্টে গিয়েছে বলে তাদের অনুমান। এ ছাড়া, ওই নৌকাতে সুরক্ষা জ্যাকেটও মজুত ছিল না। তবে এ বিষয়ে তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। উদ্ধারকাজ শেষ হলে তদন্ত শুরু করবে পুলিশ।

দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির চালক পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ। কী ভাবে, কোন পরিস্থিতিতে নৌকাটি উল্টে গেল, কার গাফিলতিতে এই দুর্ঘটনা, সবটাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মালাপ্পুরম পুলিশ।
প্রসঙ্গত, মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন পর্যটকেরা। নৌকাটি হঠাৎ উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা।


প্রশাসন সূত্রে খবর, মৃত ২২ জনের মধ্যে বেশিরভাগই শিশু। আরও ৭ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কেরলের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রবিবার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

 

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...