Friday, April 3, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন চ‍্যাহাল

Date:

Share post:

রবিবার রাজস্থান রয়‍্যালসকে ৪ উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এই ম‍্যাচ হারলেও দুরন্ত বোলিং করেন যুজবেন্দ্র চ‍্যাহাল। বল হাতে চার উইকেট নেন তিনি। চার ওভার বল করে ২৯ রান দিয়ে চার উইকেট নেন। আর এই উইকেট নিতেই অনন্য নজির গড়েন চ‍্যাহাল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার নজির স্পর্শ করলেন তিনি। এক্ষেত্রে ছুঁয়ে ফেললেন প্রাক্তন সিএসকে তথা ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে।

চ‍্যাহালের ঝুলিতে এখনও পযর্ন্ত ১৪২টি ম্যাচ খেলে রয়েছে ১৮৩টি উইকেট। অন্যদিকে ব্রাভো ১৮৩ উইকেট নিতে খেলেছিলেন ১৬১টি ম্যাচ। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভার বল করে মাত্র ২৯ রান দেন চ‍্যাহাল। তুলে নেন চার চারটি উইকেট। হেনরিক ক্লাসেনের উইকেটটি নিয়ে তিনি নজির গড়েন। পাশাপাশি এই ম‍্যাচে চ‍্যাহাল আউট করেন হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি এবং আনমোলপ্রীত সিংকেও।

নজির গড়লেও, হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ জিততে পারেনি রাজস্থান। প্রথমে ব‍্যাট করতে নেমে ২১৪ রান করে রাজস্থান। জবাবে ব‍্যাট করতে জয় তুলে নেয় হায়দরাবাদ।

আরও পড়ুন:মাঠে উল্টো প‍্যান্ট পরে ঋদ্ধি, দেখেই হাসি হার্দিকের, কেন উল্টো প‍্যান্ট? জানালেন ঋদ্ধি


 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...