Friday, June 26, 2026

মাঠে উল্টো প‍্যান্ট পরে ঋদ্ধি, দেখেই হাসি হার্দিকের, কেন উল্টো প‍্যান্ট? জানালেন ঋদ্ধি

Date:

Share post:

রবিবার লখন‍ৌ সুপার জায়ান্টসকে ৫৬ রানে হারায় গুজরাত টাইটান্স। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। তবে ফিল্ডিং করার সময় এক মজার ঘটনা ঘটে গুজরাত শিবিরে। যা দেখে মাঠেই হেসে ফেলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিপিং করতে নামার সময়ে প্যান্ট উল্টো পরে নামেন ঋদ্ধিমান সাহা। যা দেখে মাঠেই হেসে পরেন হার্দিক এবং শামি। পরে অবশ্য ড্রেসিংরুমে গিয়ে ঠিক করে আসেন।

কিন্তু এমন ভুলের কারণ কি? নিজেই এর উত্তর দিলেন ঋদ্ধি। ম্যাচের পর গুজরাতের সতীর্থ কেএস ভরত এক সাক্ষাৎকারে ঋদ্ধিকে এই বিষয়ে প্রশ্ন করেন। তার জবাবে ঋদ্ধি বলেন,”আমি সেই সময়ে খাচ্ছিলাম, তখন ফিজিও আমায় বলে ওষুধ নেওয়ার জন্য, আর সেই সময়ে, নিডলিং সেশনও চলছিল। তাড়াহুড়োতে আমি প্যান্ট উল্টো করে পরে মাঠে নামি। কিন্তু দুই ওভারের পর, আমি ফিরে আসি। আর তুমি দারুণ কাজ করেছ। ”

গতকাল লখনৌ-এর বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধি। ৪৩ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...