Wednesday, June 24, 2026

অভিষেক সাক্ষাতের এক সপ্তাহেই স্বাস্থ্য সাথী কার্ড পেলেন তেভাগা আন্দোলনে নিহত পরিবারের সদস্য

Date:

Share post:

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কাছে সহায়তা চাওয়ার এক সপ্তাহের মধ্যেই মিলল স্বাস্থ্য সাথী কার্ড(Shastra Sathi card)। তেভাগা আন্দোলনে নিহত পরিবারের সদস্য সত্তরোর্ধ ছাপিয়া কোলেকে সোমবার হস্তান্তর করা হলো তাঁর স্বাস্থ্য সাথী কার্ড৷

দক্ষিণ দিনাজপুরে কর্মসূচি চলাকালীন জন সংযোগ যাত্রার অংশ হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ মে ঐতিহাসিক তেভাগা আন্দোলনে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এই পরিবারের সদস্য ছাপিয়া কোল স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার জন্য তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন। সোমবার ছাপিয়া কোলের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলেন প্রশাসনের আধিকারিকরা। ছেলের ও পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন ছাপিয়া কোলে।

গত সপ্তাহে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে তেভাগা আন্দোলনের শহিদ স্মৃতিস্থল পরিদর্শন করেছিলেন এবং ওই বিদ্রোহে যে কৃষকরা জীবন উৎসর্গ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহিদদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন অভিষেক এবং সর্বদা সহযোগিতার আশ্বাস দেন। শহিদ পরিবারের দুর্দশার কথা শোনার পর তাঁদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তার আশ্বাস দেন অভিষেক। পাশাপাশি অভিষেক সাক্ষাতের এক সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড পেলেন ছাপিয়া কোলে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...