Tuesday, February 24, 2026

শাহী-সভা শুরুর আগে সায়েন্স সিটিতে বিশৃ.ঙ্খলা, পাসকে কেন্দ্র করে হাতা.হাতি দর্শকদের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভার আগেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো সায়েন্স সিটিতে (Science City)। অনুষ্ঠানে ঢোকার জন্য পাসকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতির পর্যায়ে গেল পরিস্থিতি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) আসার আগেই দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়ায় সায়েন্স সিটিতে। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা।

পঁচিশে বৈশাখের সন্ধ্যায় সায়েন্স সিটির পরিস্থিতি দেখে সমালোচনায় সরব শহরবাসী। সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করতে গিয়েও রাজনীতি এড়াতে পারেনি বিজেপি। সন্ধ্যার অনুষ্ঠানেও চূড়ান্ত বিশৃঙ্খলা। ‘খোলা হাওয়া’ নামক একটি সংস্থার তরফ থেকে ২৫ বৈশাখ সায়েন্স সিটিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। প্রত্যক্ষদর্শীরা বলছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অডিটরিয়ামে প্রবেশ করার জন্য নির্দিষ্ট পাসের বন্দোবস্ত করা হয়েছিল ঠিকই। কিন্তু বাস্তবে দেখা গেল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে এই পাস দেওয়া নিয়েই অশান্তি শুরু হয় অনুষ্ঠানের ঠিক আগেই। এমনকি অন্যান্য যেসব সাধারন দর্শক উপস্থিত ছিলেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। সবমিলিয়ে রবীন্দ্র জন্মদিনে বিজেপির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী হল মহানগরবাসী।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...