Friday, April 3, 2026

অনাড়ম্বরেই অর্জুন স্রষ্টার শেষকৃত্য, রবি জন্মতিথিতে চোখের জলে বিদায়ের সুর!

Date:

Share post:

‘কালপুরুষ’-এর ৬৪ বি, শ্যামপুকুর স্ট্রিটের (Shyampukur street) ঠিকানায় মঙ্গলের সকাল থেকেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। প্রিয় সাহিত্যিককে শেষবার চোখের দেখা দেখতে রাজনৈতিক ব্যক্তিত্বের (Political Personal) আনাগোনা চোখে পড়ার মতো। সকলেই যে সমরেশ মজুমদারের (Samaresh Majumder) অনুরাগী। চোখের জলে বিনম্র অন্তিম শ্রদ্ধা নিবেদনে আট থেকে আশি দুপুরের আগেই পৌঁছে গিয়েছিলেন সাহিত্যিকের ঠিকানায়। বাবার ইচ্ছেকে মর্যাদা দিতে কন্যা দোয়েল মজুমদার (Doyel Majumder) আগেই অনাড়ম্বর শেষকৃত্যের কথা জানিয়েছিলেন। তাই নন্দন চত্বরে সম্মান জানানোর কোনও ব্যবস্থা করা হয়নি। অগত্যা ভিড় জমছিল বাড়িতেই।

সোমবারই শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সহ অন্যান্যরা। ২৫-শে বৈশাখের সকালে রবি উন্মাদনায় মত্ত বাঙালিয়ানতেও অর্জুন স্রষ্টার বিদায়ে মন খারাপের সুর। আজ সকালে সাহিত্যিকের বাড়িতে পৌঁছে মাল্যদান করে শ্রদ্ধা জানান মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim)। উপস্থিত পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ও। উত্তরবঙ্গের পাহাড়ি নদী , চা বাগান থেকে বাংলাদেশের পাবনা, ময়মনসিংহকে যিনি এক সুত্রে যিনি গেঁথেছেন, তাঁকে প্রণাম জানান বাংলাদেশের উপ হাইকমিশনের আধিকারিকরাও। উপস্থিত ছিলেন বামফ্রন্টের তরফ থেকে বিমান বসু, মহাম্মদ সেলিম সহ অন্যান্যরা। সাহিত্যিকের লেখনীর গুণমুগ্ধ শমীক ভট্টাচার্যও আজ সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে তাঁর বাড়িতে যান। বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে চিরকালের জন্য সাহিত্যিক সমরেশ মজুমদারের নশ্বর দেহ নিয়ে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেন আত্মীয়রা। দুপুর ১টা নাগাদ নিমতলা মহাশ্মশানে সাধারণ ভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়।


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...