Thursday, June 4, 2026

সমরেশের প্রয়াণে স্মৃতির সরণীতে সঞ্জীব-শঙ্কর-শীর্ষেন্দু

Date:

Share post:

সোমবার সন্ধ্যায় প্রিয় সাহিত্যিককে হারিয়েছে বাঙালি। বাংলা সাহিত্যে ফের নক্ষত্র পতন। বিপুল সাহিত্য সম্ভার রেখে চলে গিয়েছেন কালবেলার স্রষ্টা সমরেশ মজুমদার। শোকস্তব্ধ সাহিত্যজগত।

সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল প্রয়াত সাহিত্যিকের। তিনি বলেছেন, সমরেশের সঙ্গে আমার লেখক জীবনের শুরু থেকেই অত্যন্ত সুসম্পর্ক ছিল। একমাত্র ও আমাকে ‘সঞ্জু’ বলে ডাকত।ভাবতেই পারছি না, ওর মতো স্বাস্থ্যবান একজন যুবক কী করে এত তাড়াতাড়ি চলে গেল। সত্যসন্ধানী ‘অর্জুন’-এর স্রষ্টার প্রয়াণ মেনে নিতে পারছেন না অশীতিপর সাহিত্যিক শংকর।তিনি বললেন, লেখক হিসেবে ও জনপ্রিয় হওয়ার আগে থেকেই আমি ওকে চিনতাম। নিয়মিত যোগাযোগ ছিল আমাদের। বিভিন্ন অনুষ্ঠানে দেখাও হতো। একটাই কথা বলতে চাই, ওর মতো ছেলে আমি খুব কমই দেখেছি। ওর চলে যাওয়াটা আমার কাছে ব্যক্তিগত শোক।সমরেশ মজুদারের প্রয়াণে বাকরুদ্ধ প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর প্রশ্ন, সমরেশ চলে যাওয়ার মানে এখন বাংলা সাহিত্যে আর কে রইল? লেখক হয়ে ওঠার আগে থেকেই আমি সমরেশকে চিনতাম। উত্তর কলকাতার বোর্ডিং হাউজ়ে থাকার সময় লেখকের সঙ্গে দেখা করতে আসতেন সমরেশ মজুদার। তিনি বলেন, এক সঙ্গে আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। ইদানীং ও আমাকে বলত যে, ‘বাবলু’ বলে ওকে ডাকার আর কেউ নেই।
বাংলা সাহিত্যে সমরেশ মজুমদারের উত্তরাধিকার বিরাজ করবে কালপুরুষের মতো তার একবাক্যে স্বীকার করেছেন সবাই।

 

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...