Tuesday, March 31, 2026

ফের ছোড়া হল পাথর! কেরলে বন্দে ভারতে দ্বিতীয়বার হা*মলা

Date:

Share post:

এপ্রিলের শেষেই উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। তারপরই ট্রেনটিকে লক্ষ্য করে দ্বিতীয়বার ছোড়া হল পাথর। এবার কাসারাগড়-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করেই ফের পাথর ছোড়ার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, সোমবার কিছু দুষ্কৃতী এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে।

আরও পড়ুন:ছোড়া হল পাথর! ভাঙল জানলার কাঁচ! উদ্বোধন হতেই কেরলে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল হঠাৎ রেলের আধিকারিকরা লক্ষ্য করেন ট্রেনের গায়ে ঘষা দাগ রয়েছে। তাঁদের অনুমান পাথর ছোড়ার কারণেই এরকম দাগ হয়েছে ট্রেনে। সেই সময় উত্তর কেরলের ভালাপট্টনম দিয়ে যাচ্ছিল ট্রেনটি। ট্রেনের গায়ে দাগ দেখতেই সঙ্গে সঙ্গে পুলিশকে এই বিষয়ে জানান রেলের আধকারিকরা। তাঁদের অনুমান, ভালাপট্টনম এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। ট্রেনটি কাসারগড় থেকে তিরুবনন্তপুরমের দিকে যাচ্ছিল।
রেলের তরফে জানানো হয়েছে , দুপুর ৩ টে ২৭ নাগাদ ভালাপট্টনম ও কান্নুর চিরাকলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। এদিকে পুলিশ জানিয়েছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না ভালাপট্টনম এলাকা দিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটেছে কি না। তবে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপও করা হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই কিছু দুষ্কৃতী কেরলের মলপ্পুরম জেলার তিরুনাভায়া ও তিরুরের মধ্যে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ে।তবে বন্দে ভারত শুধু কেরলের নয়। ট্রেনটি উদ্বোধনের পরেই জনরোষের শিকার হচ্ছে ট্রেনটি। মোদিরাজ্য গুজরাট, যোগীরাজ্য উত্তরপ্রদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, অন্ধপ্রদেশেও ট্রেনটিতে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।


 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...