Saturday, June 20, 2026

অভিনয়ে সুযোগ দেওয়ার নামে অ.শ্লীল ছবি তুলে নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

অভিনয়ে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে স্টুডিয়োয় ডেকে তার অশালীন ছবি তোলা এবং পরবর্তী কালে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ধৃতের নাম শুভজিৎ চৌধুরী। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:টেক্সাসের ব*ন্দুকবাজের হাম.লায় প্রাণ গেল ভারতীয় তরুণীর
নির্যাতিতার মা লিখিত অভিযোগ জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে শুভজিতের সঙ্গে পরিচয় হয় তাঁর মেয়ের। দিনকয়েক আগে ওই কিশোরীকে অভিনয়ে সুযোগের প্রতিশ্রুতি দেয় শুভজিৎ। সেই সূত্রে ফোটোশুটের জন্য কিশোরীকে রিজেন্ট পার্কের একটি স্টুডিয়োয় ডাকে সে। মেয়েটির মা জানিয়েছেন, গত ২৬ এপ্রিল তিনি এবং তাঁর স্বামী মেয়েকে রিজেন্ট পার্কের ওই স্টুডিয়োয় নিয়ে যান। তার পরেও একাধিক দিন ওই নাবালিকাকে রিজেন্ট পার্কের স্টুডিয়োয় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জেনেছে পুলিশ। সেখানে তার অজানতেই একাধিক অশালীন ছবি তোলা হয় বলে অভিযোগ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ৬ মে ওই নাবালিকাকে আবার ফোন করে স্টুডিয়োয় ডাকে অভিযুক্ত শুভজিৎ। তার পরে ওই অশ্লীল ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি বাড়িতে জানাতে বারণ করে শুভজিৎ। এমনকী বাড়িতে জানালে ‘দেখে নেব’ বলে হুমকিও দেয় সে।

ওই রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। তখনই পুরো ঘটনাটি জানতে পারেন তার মা-বাবা। এর পরেই রবিবার হরিদেবপুর থানার দ্বারস্থ হন নাবালিকার মা। পরিবারের দাবি, এই ঘটনায় আরও এক যুবক জড়িত। অভিযোগ দায়েরের পরে হরিদেবপুর থানার তরফে ‘জ়িরো এফআইআর’ করে সেটি রিজেন্ট পার্ক থানায় পাঠিয়ে দেওয়া হয়।

রবিবারই শুভজিৎকে গ্রেফতার করে পুলিশ। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আর এক জনের খোঁজ চলছে বলে জানা গিয়েছে। ধৃত শুভজিৎকেসোমবার আলিপুর আদালতে হাজির করা হলে বিচারক তাকে আগামী ১৫ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...