Saturday, April 4, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জিতিয়ে কী বললেন রাসেল-রিঙ্কু

Date:

Share post:

সোমবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং। ৪২ রান করেন রাসেল। ২১ রানে অপরাজিত রিঙ্কু। আর এই ম‍্যাচ জেতাতে পেরে উচ্ছ্বসিত দুই ক্রিকেটার।

ম‍্যাচ শেষে রাসেল বলেন,” আমরা আগেই ভেবে নিয়েছিলাম যে বোলার নিজের লাইন-লেন্থে ভুল করলেই আমরা বড় শট মারতে পারবো। তাই উইকেটে টিকে থাকা জরুরি ছিল। শেষ দুই ওভারে ৩০ রান বাকি ছিল, আইপিএল-এ যা অবশ্যই করা যায়। আমি ফ্লিক করেই একটি ছয় পেয়ে যাই। আমি ম্যাচটি শেষ করে আসতে চেয়েছিলাম, কিন্তু এই বছর আমাদের রিঙ্কু নামের একজন ফিনিশার রয়েছেন। রিঙ্কু আমাকে বলেছিলেন যে যদি আমি শট মারতে ব্যর্থ হই তাহলে ও কি রান নেবেন? আমি বলেছিলাম অবশ্যই। রিঙ্কুর প্রতি আমার ভরসা আছে। রিঙ্কু যা করে দেখাচ্ছেন তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রিঙ্কু খুবই পরিশ্রমী একজন ক্রিকেটার। মাঠের বাইরে রিঙ্কু খুবই রসিক। আমি সব সময়েই চেষ্টা করি অনুশীলনের সময় তার কাছাকাছি থাকতে।”

এদিকে শেষ বলে চার মেরে ম‍্যাচ জেতান রিঙ্কু। নাইটদের নতুন ফিনিশার। সেই রিঙ্কু ম্যাচ শেষে বলেন, “শেষ বলে কি হবে তা নিয়ে আমি কখনও ভাবিনা। এমনকি যে বার পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছিলাম, সে বারও ভাবিনি। আমি বল দেখে খেলেছিলাম। আমি নিজের প্রতি বিশ্বাস রাখি যে আমি ম্যাচটি ফিনিশ করতে পারবো। আমি ৫ নম্বরে, বা কখনও ৬ কিংবা ৭-এ ব্যাট করি। আমি সেভাবেই অনুশীলন করে থাকি। আর এই জায়গায় ব্যাট করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আমি বেশ উপভোগও করি।”

আরও পড়ুন:পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল কলকাতা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...