Saturday, April 4, 2026

দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে শরাফ হাউসের আ.গুন, ঘটনাস্থলে যান রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে ডালহৌসি চত্বরের শরাফ হাউসের আগুন। বুধবার, সকালে আগুন লাগে ওই বহুতলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। তারপরেই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাস্থলে যানে মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও। এরপর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকে আগুন সংক্রান্ত যাবতীয় আপডেট নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

এদিন সকাল ১০টা নাগাদ বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছেই ওই বহুতলে আগুন লাগে। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লাগে বলে অনুমান। শরাফ হাউসের অন্যান্য সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে উপরের বেশ কয়েকটি তলে।

দমকলের অন্তত দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানান, বহুতলের ভিতরে কেউ আটকে নেই। একজন নিরাপত্তী রক্ষী সামান্য জখম হয়েছেন। এখনও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...