Friday, April 3, 2026

শুভাদা শিল্পীসত্তা থেকে বলেছেন, মুখ্যমন্ত্রী প্রশাসক হিসেবে; কোনও ভুল বোঝাবুঝি নেই: কুণাল

Date:

Share post:

শুভাদা (subhaprasanna) শিল্পীসত্তা থেকে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে মন্তব্য করেছেন।মুখ্যমন্ত্রী প্রশাসক হিসেবে বিষয়টি দেখেছেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। কোনও ভুল বোঝাবুঝি নেই। বুধবার বিকেলে শুভাপ্রসন্নর বাড়িতে সাক্ষাতের (Meeting) পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে মুখ খুলেছিলেন শুভাপ্রসন্ন। সরাসরি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেন শিল্পী।শুভাপ্রসন্নর বক্তব্য ছিল, এই ছবি নিষিদ্ধ ঘোষণা করে অহেতুক ছবিটিকে বাড়তি গুরুত্ব দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে এরপরই মুখ খোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও শুভ প্রসন্ন ফোন করে কুণালের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

কুণাল বলেন,আমায় সকালে শুভা’দা ফোন করেছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে শুধুমাত্র একটি বিষয় নিয়ে নয়। শুভাদা যে মন্তব্য করেছেন সেটা তার একান্ত ব্যক্তিগত, এর সঙ্গে ভুল বোঝাবুঝির কোনো সম্পর্ক নেই। শুভপ্রসন্ন নিজে অবশ্য তার মন্তব্য থেকে সরে আসবেন না বলে জানান। শিল্পীর চোখ দিয়ে তার যা মনে হয়েছে তিনি তা বলেছেন বলে জানান।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...