Monday, April 13, 2026

জল্পনায় সিলমোহর! ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পেতে চলেছে শান্তিনিকেতন

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) প্রতীচী বিতর্কে রীতিমতো সরগরম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি অব্যহত। আর এমন আবহেই এল খুশির খবর। এবার শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ (World Heritage) হিসাবে ঘোষণা করতে পারে ইউনেস্কো (UNESCO)। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের উপদেষ্টা সংস্থা আইসিওএমওএস (ICOMOS) এই প্রস্তাব করেছেন। মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি (G Kishan Reddy)। তারপর থেকেই শুরু হয় জল্পনা। আর বুধবার সেই কথা স্বীকার করলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় (Mahua Bandopadhyay)। তবে বিগত কিছুদিন ধরেই অমর্ত্য সেনের পৈতৃক জমি প্রতীচী নিয়ে বিশ্বভারতীর সঙ্গে অব্যহত বিবাদ। তবে প্রথম থেকেই নোবেলজয়ীর পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উল্লেখ্য, ২০২১ সালে আইসিওএমওএস-র প্রতিনিধি দল বিশ্বভারতীতে আসেন। এরপর পুরো চত্বর ঘুরে দেখে রিপোর্টের ভিত্তিতেইই ইউনেস্কোর তালিকাভুক্ত হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এ বছর সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এ সংক্রান্ত ঘোষণা করতে পারেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এমন ঘোষণার কথা সামনে আসেতেই রীতিমতো খুশির আবহ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবীন্দ্রনাথের উপরে কেউ নেই। তাঁর সৃষ্টি, তাঁর চিন্তাধারা বিশ্বের দরবারে। এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে সকলে মিলে কাজ করে যেতে হবে।

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...