Friday, June 12, 2026

রাতের অন্ধকারে দু.র্ঘটনা! লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল, চরম ভোগান্তি যাত্রীদের

Date:

Share post:

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। বুধবার সন্ধ্যায় আচমকাই রেল ট্র্যাক (Rail Track) ছেড়ে বেরিয়ে যায় বর্ধমান-ব্যান্ডেল লোকাল (Down Burdwan Bandel Local)। ঘটনার জেরে বর্ধমান-হাওড়া রেল শাখার শক্তিগড়ের (Shaktigarh) কাছে লাইনচ্যুত হয় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। এদিন প্রায় রাত ৯টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তবে রেল (Rail) সূত্রে খবর, এদিন ট্রেনে প্রচুর যাত্রী (Passenger) থাকলেও, হতাহতের খবর নেই। দুর্ঘটনার জেরে আপাতত হাওড়া শাখার ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আর রাতে আচমকাই এমন দুর্ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

রেল সূত্রে খবর, বুধবার নির্ধারিত সময় ৮টা ৪৬মিনিটে বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। এরপর শক্তিগড় স্টেশন থেকে ২৫০ মিটার দূরে আচমকাই ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। তবে ট্রেনটি স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনের গতিবেগ খুব একটা বেশি ছিল না, আর সে কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। এদিকে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রায় প্রত্যেকেই ট্রেন থেকে নেমে যান। ইতিমধ্যে সরে যাওয়া চাকাগুলি লাইনে তোলার কাজ শুরু হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা। আপাতত দুটি লাইনের মাঝেই দাঁড় করানো আছে ট্রেনটি। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই পরিষেবা চালু হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

 

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...