Tuesday, March 31, 2026

বাংলায় ”দ্য কেরালা স্টোরি” নিষিদ্ধ নিয়ে বিস্ফোরক শুভাপ্রসন্ন, পাল্টা দিলেন কুণাল

Date:

Share post:

পরিচালক সুদীপ্ত সেনের “দ্য কেরালা স্টোরি” নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। সেই চলমান বিতর্কের মধ্যে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সম্প্রতি বাংলার বুকে “দ্য কেরালা স্টোরি”-কে নিষিদ্ধ ঘোষণা করেছে তৃণমূল সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘোষণা করেছেন। যা নিয়ে বিস্ফোরক, তৃণমূল ঘনিষ্ট বলেই পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দেন চিত্রশিল্পী। তাঁর মন্তব্য, “শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্যায় কিছু হতে পারে না।” এখানেই থামলেন না, সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না।” বিস্ফোরক মন্তব্যে তাঁর আরও সংযোজন “হিটলারি একটা শাসন… এটা তো বজরং দলের কাজ “!

ঠিক কী বলেছেন শুভাপ্রসন্ন? শিল্পীর দাবি, ”তাঁর (মুখ্যমন্ত্রী) স্তাবকরা তাঁকে সঠিক পথে চালিত করে না। মমতা নিজে হয়তো সিনেমাটা দেখেননি। দেখলে তিনি বন্ধ করতেন না। আমি ঘনিষ্ঠ বলে তো আমি অন্ধ নই। আমি তো পার্টির মেম্বার নই। দল গড়ে ওঠার সাক্ষী। আমি জানি কত প্রাণ দিয়ে উনি দলটা দাঁড় করিয়েছেন। স্তাবকরা তখন কোথায়? গালিগালাজ করত। কোথায় ছিল আন্দোলনের সময়?”

শুভাপ্রসন্নর এমন মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, “উনি মহামানব। আজ ২৫ শে বৈশাখ। উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখেন। যা বলার ২৬শে বৈশাখ বলব। আগের বার তো এসব বলে কান্নাকাটি করেছেন।”

তবে এই প্রথম নয়, শাসক ঘনিষ্ঠ হয়েও শুভাপ্রসন্নর একের পর এক বিতর্কিত মন্তব্য বিড়ম্বনায় ফেলছে শাসক দলকে। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় ”পানি”, ”দাওয়াত”-এর মতো শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শিল্পী শুভাপ্রসন্ন। দেশপ্রিয় পার্কের সেই অনুষ্ঠানে একইমঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চে দাঁড়িয়েই শুভাপ্রসন্নর বক্তব্যকে খণ্ডন করে দেন খোদ মুখ্যমন্ত্রী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...