Monday, April 13, 2026

কুন্তলের চিঠি মামলায় অব্যাহতি চেয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন অভিষেকের

Date:

Share post:

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় অব্যাহতি চেয়ে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) এজলাসে আবেদন করেন সাংসদ। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির মামলায় তাঁর কোনও বক্তব্য থাকলে আবেদন করতে পারেন- বলে জানিয়েছিলেন বিচারপতি সিন্হা। আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানান অভিষেক। শুক্রবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ঘোষিত কর্মসূচিতে কলকাতার বাইরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে আগেই আদালতের সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) পর্যবেক্ষণের প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। তার জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠানো হয়। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে মামলায় পার্টি করা হোক।

 

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...