Thursday, June 18, 2026

ডিফেন্স মজবুত করতে ভারতীয় এই ডিফেন্ডারকে আনতে চলেছে মোহনবাগান : সূত্র

Date:

Share post:

আগামী মরশুমে জন‍্য জোড় কদমে দল গোছানো চলছে মোহনবাগানে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সের সঙ্গে কথা বলছেন বাগান কর্তারা। একজন পজিটিভ স্ট্রাইকার নিতে অজি তাকার সঙ্গে কথা বলছে মোহনবাগান। আর এবার রক্ষণভাগ সামলেও আসরে নামল বাগান কর্তারা। আগেই মোহনবাগান ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন স্লাভকো দামজানোভিচ। আর বুধবারই দল ছাড়ার কথা জানিয়ে পোস্ট করেছেন তিরিও। তা হলে মোহনবাগানের রক্ষনভাগ সামলাবেন কে? এই প্রশ্নই এখন মোহনবাগান সমর্থকদের মনে।

শোনা যাচ্ছে, দুই ডিফেন্ডার দল ছাড়লেও আসছেন এক তারকা ভারতীয় ডিফেন্ডার। সূত্রের খবর, গত বছরেই আনোয়ার আলির সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছে মোহনবাগান। আনোয়ার এলে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন প্রীতম কোটাল। প্রয়োজন বুঝে ব্রেন্ডন হামিলকেও ব্যবহার করতে পারেন কোচ জুয়ান ফেরান্দো। ফলে বিকল্প বেড়ে গেল মোহনবাগানের। পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারের কোটাও নষ্ট করতে হল না সবুজ-মেরুন ব্রিগেডকে। সেই কারণেই আনোয়ার আলির মোহনবাগানে যোগ দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দলে হামিল থেকে যাওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে তারা। অনভ্যস্ত হলেও গত মরশুম থেকে দলের প্রয়োজনে স্টপার হিসেবে খেলে নিজেকে মানিয়ে নিয়েছেন প্রীতমও।

আরও পড়ুন:চলতি আইপিএল-এ দলের জন‍্য নিজেকে কীভাবে ব‍্যবহার করবেন মাহি, তা স্বয়ং জানিয়ে দিলেন তিনি

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...