Wednesday, June 24, 2026

চলতি আইপিএল-এ দলের জন‍্য নিজেকে কীভাবে ব‍্যবহার করবেন মাহি, তা স্বয়ং জানিয়ে দিলেন তিনি

Date:

Share post:

বুধবার ঘরের মাঠে দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ২৭ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল-এ শেষের দিকে ব‍্যাট করতে নামেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর নেমেই চালিয়ে খেলেন ক‍্যাপ্টেন কুল। চলতি আইপিএল-এ এটাই তাঁর ব‍্যাটিংয়ের ভূমিকা, দিল্লি জয়ের পর জানিয়ে দিলেন মাহি।

ম‍্যাচ শেষে সিএসকে অধিনায়ক বলেন,” চালিয়ে খেলাই এবার আমার কাজ। আমি বাকিদের বলেও দিয়েছি যে এভাবেই খেলব। আমাকে দিয়ে বেশি দৌড় করিও না। সেটা কাজে লাগছে। আমাকে এই কাজটাই করে যেতে হবে। দলের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে।”

দিল্লির বিরুদ্ধে তাঁর পরিকল্পনা কাজে লাগে বলে জানান ধোনি। দলের জয় নিয়ে মাহি বলেন,” দ্বিতীয়ার্ধে বল অনেক ঘুরেছে। জানি, বাকি দলের বোলারদের থেকে আমাদের বোলাররা অনেক ভাল সিমের ব্যবহার করতে পারে। পিচ পরে ধীরগতির হয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম। তবে কতটা রান তুললে তা নিরাপদ হবে সেটা বুঝিনি। সে কারণে বোলারদের বলেছিলাম সেরা বলগুলোই কাজে লাগাতে।”

আরও পড়ুন:রিঙ্কুতে মজে হরভজন, বললেন, জাতীয় দলে রিঙ্কুর সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...