Tuesday, April 14, 2026

পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনার সত্যতা কতটা? আদালতে তোপে CBI 

Date:

Share post:

ঘটা করে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল বিধায়কের মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা। কিন্তু তার মধ্যে সত্যটা কতটা? বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) ঘটনায় বড় প্রশ্নের মুখে সিবিআই। নিয়োগ দুর্নীতির মামলায় ফের আদালতের তোপের মুখে কেন্দ্রীয় তদন্তকারী (Recruitment Scam) সংস্থার তদন্তের গতি প্রকৃতি। বৃহস্পতিবার ফের সিবিআইকে (CBI) ভর্ৎসনা করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত(Alipore Court)।

এদিন বিচারক বলেন সকলের যেখানে নিয়োগ দুর্নীতির তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চাইছে, তখন সিবিআই কতটা কাজের কাজ করছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিন তদন্তের গতি বাড়াতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পরামর্শ দিলেন বিচারক। পাশাপাশি তদন্তকারীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট আটজনকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, সুব্রত রায়, কৌশিক ঘোষেদের মতো অভিযুক্তরা। এদিন শুনানি চলাকালীন বিধায়কের আইনজীবী আদালতে দাবি করেন, পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা পুরোটাই মিথ্যে। পুরোটাই সিবিআইয়ের বানানো গল্প। তিনি দাবি করেন, বিধায়ক কখনই নিজের মোবাইল দুটি পুকুরে ছুঁড়ে ফেলেননি। কারণ তল্লাশি শুরু হতেই সিবিআই বিধায়কের দুটি মোবাইলই সিজ করে নেয়। সেই সঙ্গে মোবাইল ছুড়ে ফেলা ও তার তল্লাশির কোনও ভিডিওগ্রাফিও নেই। পুকুর থেকে সিবিআই যে মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে তাঁরও কোনও নিরপেক্ষ সাক্ষী নেই। ফলে এটা পরিষ্কার, বিধায়ককে ফাঁসানোর জন্য গোটা গল্পটা বানিয়েছিল সিবিআই।

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...