Tuesday, April 14, 2026

বর্ধমানের সুইমিং পুলে র.হস্যমৃ.ত্যু, খু.নের অভিযোগ পরিবারের!

Date:

Share post:

সুইমিং পুলে (Swimming pool) সাঁতার শিখতে গিয়ে ১৯ বছরের তরুণের রহস্যমৃত্যু (Mysterious Death)।ঘিরে চাঞ্চল্য বর্ধমানে। মৃতের নাম কাইফ মন্ডল(Kaif Mondal)। বর্ধমানের ইস্ট-ওয়েস্ট মডেল স্কুলের (East West Model School) ছাত্র এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত একমাস ধরে সাঁতারের প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার প্র্যাকটিস করার সময় আচমকাই অসুস্থ বোধ করেন।প্রশিক্ষকরা দেখেন তাঁর মুখ থেকে ফেনা বেরোচ্ছে। তড়িঘড়ি তাঁকে সুইমিং পুল থেকে তুলে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

১৯ বছরের এক তরতাজা তরুণের মৃত্যুতে প্রশ্নের মুখে সুইমিং পুল কর্তৃপক্ষ। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তুলে পুলিশি তদন্তের দাবি করা হয়েছে। মৃতের আত্মীয়র অভিযোগ হাসপাতালে সুইমিং পুল কর্তৃপক্ষের তরফ থেকে কেউ ছিল না। শুধু তাই নয় মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগেও ওই সুইমিংপুলে এমন ঘটনা ঘটেছে । তাই খুব স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেছেন। তাহলে কি গাফিলতির জেরেই এই মৃত্যু? সুইমিং পুলের কর্তৃপক্ষের তরফে সৌগত হালদার জানান, জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটা সম্ভব নয়। ওই ছেলেটি সম্পূর্ণ জলে সাঁতার কাটবেন না, এখনও রেলিং ধরে অনুশীলন করতেন। ছেলেটি অসুস্থ হওয়ার পর ডাক্তার দেখানো হয়। শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু বলে জানিয়েছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...