Friday, March 20, 2026

কলকাতায় এসে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন সল্লু মিঞা

Date:

Share post:

সল্লু মিঞার কলকাতা (Kolkata) সফর নিয়ে দীর্ঘদিন ধরেই দড়ি টানাটানি চলছে। কখনও খবর আসছে তাঁর শো বাতিল, আবার শো-এর তোড়জোড়ে মুম্বই থেকে উড়ে আসছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তারক্ষীরা। এইসব মাঝেই খবর, শনিবার, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করবেন সল্লু মিঞা।

রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক। কিন্তু এর আগে সলমনকে সেভাবে রাজ্য প্রশাসনের কাছাকাছি কেউ দেখেনি। এবার শুধু কলকাতায় আসা নয়, খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সলমন। দীর্ঘ ১৩ বছর পর ‘ভাইজান’ কলকাতায় আসছেন। ১৩ মে সলমন কলকাতায় পৌঁছবেন। এসেই তিনি যাবেন মুখ্য়মন্ত্রীর বাড়িতে। ওইদিন রাতেই সলমনের অনুষ্ঠান। সেখানে যোগ দেবেন বলিউডের এক ঝাঁক তারকা। থাকছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেকে। শনিবার সন্ধে ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সলমনের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমনের সাক্ষাতের দিকে নজর থাকছে সবমহলের।

 

 

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...