Friday, April 3, 2026

মহারাষ্ট্রে বহাল শিন্ডে সরকার, রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেল উদ্ধব থ্যাকারে শিবির। মহারাষ্ট্রে বহাল শিন্ডে  সরকার, আজ, বৃহস্পতিবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র রাজনৈতিক সংকট সংক্রান্ত মামলায় রায় শোনার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের নির্দেশ, মহারাষ্ট্র সরকারের পুর্ববর্তী স্থিতি ফিরিয়ে আনা আর সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটিই সাংবিধানিক পদ্ধতিতে হয়েছে। তাই আপাতত একনাথ শিন্ডেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকবেন। যদি উদ্ধব থ্যাকারে নিজে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিয়ে ফ্লোর টেস্টে অংশ নিতেন তাহলে আজ পরিস্থিতি আলাদা হতে পারত। কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

তবে  যদি উদ্ধব থ্যাকারে নিজে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিয়ে ফ্লোর টেস্টে অংশ নিতেন তাহলে আজ পরিস্থিতি আলাদা হতে পারত। কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।সরকারের বৈধতার পক্ষে রায় দিলেও পুরো ঘটনায় রাজ্যপালের ভূমিকার কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। শীর্ষ আদালত জানায়, রাজ্যপালের কোনওভাবেই সরাসরি রাজনৈতিক বিষয়ে মাথা ঢোকানো উচিৎ নয়। উদ্ধব থ্যাকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, এই সংক্রান্ত কোনও আলোচনা হওয়ার আগেই ফ্লোর টেস্টের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত সংবিধান সম্মত নয় বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

 

 

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...