Tuesday, June 23, 2026

ম.দ্যপান করে চরম ‘অ.সভ্যতামি’! কলকাতা বিমানবন্দরে গ্রে.ফতার মহিলা যাত্রী

Date:

Share post:

তখন প্রায় মধ্যরাত। মাঝ আকাশে দুরন্ত গতিতে ছুটে চলছে বিমান। আর তার মধ্যেই মদ্যপান (Drunk) করে চরম ‘অসভ্যতামি’ করলেন এক মহিলা যাত্রী। আর তাতে বেশ চাপে পড়ে যান বিমানে থাকা পুরুষ যাত্রীরা। মহিলার অসভ্যতামির প্রতিবাদ করলে সেই পুরুষকে জাপটে ধরেন ওই মদ্যপ মহিলা এমনটাই অভিযোগ। তবে বিমানের মধ্যে যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর সেই অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল এক মহিলা যাত্রীকে (Women Passenger)। বিমান সংস্থা সূত্রে খবর, এদিন পরিস্থিতি বেগতিক দেখে মাঝরাতেই খবর দেওয়া হয়েছিল সিআইএসএফ (CISF) দফতরে। বৃহস্পতিবার সকালে ওই মদ্যপ মহিলাযাত্রীকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport Police Station) থানার হাতে তুলে দেওয়া হয়।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর (Indigo) ওই বিমানটি। অভিযোগ, বুধবার রাতে বিমান ছাড়ার কিছুক্ষণ পরই দেখা যায়, করমজিৎ কৌর (Karamjit Kaur) নামে ওই মহিলা যাত্রী বিমানের মধ্যেই প্রকাশ্যে মদ্যপান করছেন। শুধু তাই নয়, সহযাত্রীদের (Co Passenger) সঙ্গে অভব্য আচরণ করারও অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে। নিজের পোশাকের অনেকটা অংশ খুলে অশ্লীল ইঙ্গিত করেন। তারই প্রতিবাদ করেছিলেন কয়েকজন ব্যক্তি। তখন ওই মদ্যপ মহিলা প্রতিবাদী পুরুষদের গিয়ে জাপটে ধরেন এবং কুকথা বলেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে বিমানসেবিকাদের গালিগালাজ করেন ওই মহিলা।

পরে রাত ১টা ১০ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করলেই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের হাতে ওই মহিলা যাত্রীকে তুলে দিতে চায় বিমান সংস্থা। কিন্তু রাতে কোনও মহিলা যাত্রীকে আটক করা যায় না। আর সেকারণেই বৃহস্পতিবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় ওই মদ্যপ মহিলাকে। তবে এদিন বিমানবন্দরে ওই মহিলাকে আটক করা হলে তিনি তীব্র প্রতিবাদ জানান। তাঁকে দ্রুত ছেড়ে দিতে বলেন। এমনকী সিআইএসএফ জওয়ানদের অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। পরে জওয়ানরা পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই অ্যালকোহল সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে এয়ার ইন্ডিয়া। তারপরও কীভাবে এমন অনভিপ্রেত ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...