Saturday, April 4, 2026

দাম্পত্য ভা.ঙছে পুলিশ? স্কুটারের ব্যাক সিটে কে, বরকে প্রশ্ন বউয়ের!

Date:

Share post:

এ তো মহা যন্ত্রণা! এর থেকে ট্রাফিক পুলিশের (Traffic Police) হাতে ধরা পড়লেই বোধহয় ভাল ছিল। এমনটাই মনে করছেন ভাগ্যচক্রে পাকে পড়া গোবেচারা স্বামী। কী কাণ্ড বলুন দেখি, ট্রাফিক সিগনাল না মেনে পুলিশের ক্যামেরার চোখে পড়লেন এক ব্যক্তি। এরকম ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই খবর শিরোনামেই আসার পেছনে রয়েছে অন্য কারণ। পুলিশের তরফ থেকে মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট (Motor Vehicle Department) ছবি সমেত চিঠি পাঠাল ওই ব্যক্তির বাড়ি আর তাতে রেগে ফায়ার তাঁর স্ত্রী। যিনি বাইক চালাচ্ছেন তাঁর মাথায় হেলমেট নেই ,তাই নিজের স্বামীকে চিনতে খুব একটা ভুল হয়নি স্ত্রীর। কিন্তু স্কুটারের ব্যাক সিটি ওটা কে? স্বামীর গাড়িতে অন্য মহিলাকে দেখে রেগে আগুন ৩২ বছরের যুবকের স্ত্রী। মাথায় হাত বেচারা স্বামীর, ট্রাফিক আইন ভাঙ্গার জন্য শেষমেষ দাম্পত্য ভেঙে যাবে না তো?

গত ২৫ এপ্রিল এই ঘটনাটি ঘটার পর থেকে টেনশনে স্বামী। আসলে স্বামী স্কুটার চালালেও আসল মালিকানা রয়েছে স্ত্রীর নামে। তাই মেসেজ গেছে স্ত্রীর কাছে । এখানেই যত গন্ডগোলের শুরু। ৩২ বছর বয়সি ওই যুবক যতই বলুন, “আমার সঙ্গে ওনার কোনও সম্পর্ক নেই। নিছক লিফট দেওয়ার জন্য ওনাকে চাপিয়েছিলাম ” , তাঁর স্ত্রী সে কথা মানতে নারাজ।রোড সেফটি ক্যামেরা যে তাঁর জীবনে এমন বিপর্যয় আনবে তা স্বপ্নেও ভাবতে পারেননি যুবক। গত ৫ মে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান স্ত্রী। তাঁর দাবি স্বামী তাঁর সঙ্গে খারাপ আচরণ করছেন। পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে। তবে ঘটনা এসেছে এখানেই থেমে থাকবে না তা বেশ আন্দাজ করতে পারছেন ওই যুবক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...