Monday, June 8, 2026

ভার্চুয়াল শুনানিতে রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন অনুব্রতর

Date:

Share post:

গরু পাচার মামলায় আপাতত তিহার জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে গ্রেফতার করার পরই তাঁর নানান অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে অনুব্রত আসানসোলের সিবিআই আদালতে জানান যে তাঁর রাইস মিলে চুরি হচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছেন না। সেই কারণে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানান তিনি।

এদিন দিল্লির তিহার জেল থেকে আসানসোলের সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এদিন বিচারক তাঁকে বলেন, “আপনাকে খুব ক্লান্ত লাগছে। অনুব্রতবাবু, কেমন আছেন”? এর উত্তরে অনুব্রত জানান যে তাঁর শরীর একেবারে ভালো নেই, নানা অসুবিধা হচ্ছে। জেলের মেডিক্যাল ওয়ার্ডে থাকা সত্ত্বেও নানারকম অসুবিধা হচ্ছে।

এরপর বিচারককে তিনি জানান, “স্যর, রাইস মিলে চুরি হচ্ছে। অ্যাকাউন্টটা ডি-ফ্রিজ করে দিন। রাইস মিলের দুটি অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। শ্রমিকরা পেমেন্ট পাচ্ছে না। ২০০ লেবার আছে। বহু জিনিসপত্র নষ্ট হচ্ছে”।বিচারক বলেন, “আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার ও সিবিআই – দু’পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে”।

এদিন অনুব্রতর আর্জি শোনার পর তাঁর আইনজীবীকে এই আবেদনের বিষয়টি জানান বিচারক।তিনি তিহারের জেল সুপারকে অর্ডার কপিতে নির্দেশ দেন যাতে অনুব্রতর সমস্তরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়। আগামী ৭ জুন এই মামলার ফের শুনানি রয়েছে।এদিন গরু পাচার মামলার কেস ডায়েরি দেখতে চান বিচারক।এরপর বিচারক জানতে চান যে আব্দুল লতিফের মামলাটি কবে রয়েছে?

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...