Monday, April 6, 2026

কলকাতার বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন চ‍্যাহাল

Date:

Share post:

গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারায় রাজস্থান রয়‍্যালস। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। বল হাতেও কামাল দেখান যুজবেন্দ্র চ‍্যাহাল। চার ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আর উইকেট নিতেই অনন্য নজির গড়েন চ‍্যাহাল। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েলেন তিনি। টপকে গেলেন ব্র‍্যাভোকে।

এতদিন আইপিএল-এ সব থেকে বেশি উইকেটের মালিক ছিলেন ব্র্যাভো। আইপিএল কেরিয়ারে ১৮৩টি উইকেট নিয়েছেন তিনি। ওপরদিকে এখনও পযর্ন্ত আইপিএল-এ চ‍্যাহালের উইকেট সংখ্যা দাঁড়ায়ে ১৮৭টি। এদিকে এই নিয়ে মোট ৫ বার আইপিএলে ২০টি বা তারও বেশি উইকেট নিলেন চ‍্যাহাল। এর আগে এই রেকর্ড ছিল মালিঙ্গার নামে। তিনি মোট ৪টি আইপিএল মরশুমে ২০টি বা তারও বেশি উইকেট নেন।

আরও পড়ুন:প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী, প্রথম ম‍‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া  

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...