Saturday, March 14, 2026

‘যশস্বীর দুরন্ত ইনিংসের কাছেই ম‍্যাচ হারলাম’, ম‍্যাচ শেষে বললেন নীতীশ

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ইডেনে ৯ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে যশস্বী জসওয়ালের ৯৮ রানে অপরাজিত ইনিংস। একই কথা মেনে নিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ম‍্যাচ শেষে হারের কারণ হিসেবে যশস্বীর ব‍্যাটিংকেই তুলে ধরলেন নীতীশ।

ম‍্যাচ শেষে নীতীশ বলেন,” দারুণ ব্যাট করেছে যশস্বী। প্রশংসা তো করতেই হবে। করা উচিতও। একেক দিন আসে যে দিন আপনি যা করতে চাইবেন, সব কিছুই ঠিকঠাক হবে। বৃহস্পতিবারও যশস্বীর তেমনই একটা দিন ছিল। তবু বলব অসাধারণ ইনিংস।”

তবে নীতীশের মতে বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে আরও একটু রান তোলা উচিত ছিল। এই নিয়ে কেকেআর অধিনায়ক বলেন,” এই উইকেটে ১৮০ রান তোলা উচিত ছিল আমাদের। ভাল ব্যাট করতে পারিনি আমরা। প্রচুর ভুল করেছি আমরা। ২ পয়েন্ট হারানোর সেটাও একটা বড় কারণ।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে ঋদ্ধির সুযোগ না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন কুম্বলে


 

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...