Thursday, May 14, 2026

এখনই অন্তরবর্তী নির্দেশ নয়: অভিষেক মামলায় জানালেন বিচারপতি অমৃতা সিনহা

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) সিবিআই(CBI) জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় এখনই কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। এই মামলায় এদিন বিচারপতি অমৃতা সিনহা(Justic Amrita Sinha) জানান, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।

কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে বৃহস্পতিবারই আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই আবেদনের শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এদিন অভিষেকের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি তুলে ধরে সওয়াল জবাব চলে। আইনজীবী কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। তাই এই মামলায় বিচারপতি বদলের নির্দেশও দিয়েছেন। এই আদালতকেও সেই বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন সিবিআই ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে একটি সমন জারি করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে সেটি স্থগিত রয়েছে। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই সমনে স্থগিতাদেশ দেওয়া হোক।

এরপর বিচারপতি বলেন, “আপনারা আশঙ্কাপ্রবণ হয়ে পড়েছেন। যদি কিছু হয় সে ক্ষেত্রে আদালত তো রয়েছেই। আপনাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন। তিনি আরও বলেন, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।”

এদিকে এই মামলা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এটি বিচারাধীন বিষয়। ফলে এ নিয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। কিন্তু এখানে ভয়ডরের বিষয় নেই। আপনারা দেখেছেন এর আগেও একাধিকবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে ও। কিন্তু বক্তব্য হল অকারন যাব কেন? এই কারনেই কোর্টে গিয়েছিল। আসলে অভিষেককে ব্যতিব্যস্ত করার জন্য ইডি সিবিআই এইসব করছে। তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল।”

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...