Monday, April 13, 2026

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলিউডের ভাইজানকে বিশেষ সংবর্ধনা

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই ইস্টবেঙ্গলের মাঠে বসতে চলেছে ‘দ‍্যা ব‍্যাং’ শো। শনিবার সন্ধ্যায় লাল-হলুদ ক্লাবে মঞ্চ মাতাতে উঠবেন বলিউডের ভাইজান সলমান খান। সঙ্গী সোনাক্ষী সিনহা জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবারা। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আর এই অনুষ্ঠানে সলমানকে বিশেষ সংবর্ধনা জানাতে চলেছে লাল-হলুদ কর্তারা। এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে।

ইস্টবেঙ্গলের ক্লাবের তরফ থেকে জানান হয়, বলিউডের ভাইজানকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করা হবে। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হবে স্মারক হিসাবে। সলমন খানের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হবে। এছাড়াও দেওয়া হবে ক্লাবের আজীবন সদস্য পদ। বেশ কিছু ফুটবলে সই করবেন সলমান খান। সেই ফুটবলগুলি নিয়ে ক্লাবের রয়েছে বিশেষ পরিকল্পনা।

গত দু’বছর শতবর্ষের অনুষ্ঠান করোনার জন্য সেভাবে বড় করে করা সম্ভব হয়নি। তবে এবার বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নেয় লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...