Tuesday, June 23, 2026

কয়েক ঘণ্টা পরেই রাঘব-পরিণীতির আংটিবদল ! সকালেই দেশে এলেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

পাত্র পাত্রী মুখে কুলুপ আঁটলেও বলিউডে বিয়ের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। লুকোচুরি সরিয়ে আপ নেতা রাঘব চাড্ডা আর বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া (Raghav Chadda & Parineeti Chopra Engagement) অফিসিয়ালি বাগদান সারতে চলেছেন। এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য আলোয় সেজে উঠেছে বান্দ্রায় পরিণীতির বাসভবন। দিল্লিতেও রাঘবের সরকারি বাসভবনে একই দৃশ্য। আজ শনিবার নয়াদিল্লির কাপুরথলা হাউসে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করতে চলেছেন রাঘব-পরিণীতি৷ শিখ রীতির প্রার্থনা আদ্রস দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে৷ নিজের বোন পরিণীতি চোপড়ার জীবনের গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত থাকতে চলেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

১৩ মে অর্থাৎ পরিণীতি-রাঘব একসঙ্গে পথচলার দিনের সূচনায় সকালেই ভাইরাল প্রিয়াঙ্কা। মার্কিন মুলুক থেকে ক্যাজুয়াল আউটফিটে প্রিয়াঙ্কা ভারতে পা রেখেছেন।যদিও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যায়নি তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) ও কন্যা মালতী (Malati)মেরি চোপড়াকে। এনগেজমেন্ট অনুষ্ঠানের থিম রাখা হয়েছে বলিউড। আমন্ত্রিতদের প্যাস্টেল রঙের পোশাকেই হাজির হতে অনুরোধ করা হয়েছে। বিকেল ৫ টায় শুরু হবে আংটি বদলের অনুষ্ঠান। রাঘব চাড্ডা পরবেন ডিজাইনার পবন সচদেবের ডিজাইন করা অচকন ও পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ড্রেস।

সূত্রের খবর এই হাই প্রোফাইল বাগদানের অতিথি তালিকাও চমকে দেওয়ার মতো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসছেন বলে জানা যাচ্ছে। করণ জোহরকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তিনি নন, অতিথি তালিকায় রয়েছেন মনীশ মালহোত্রাও। সানিয়া মির্জাকেও পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গেছে। ১৫০ জন তারকা উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...