Tuesday, March 24, 2026

মুখ্যমন্ত্রীর নাম ঠিক না হলেও, কর্নাটকে মন্ত্রিসভার শপথগ্রহণের দিন ঘোষণা কংগ্রেসের

Date:

Share post:

ফল প্রকাশের পরে ২৪ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখন কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সে সিদ্ধান্ত নিতে পারেন কংগ্রেস। তবে, রবিবার, সন্ধেয় তারা জানিয়ে দিল বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ওই দিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।

বিজেপিকে ধূলিসাৎ করে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিপুল সাফল্যের পরে এখন চিন্তায় হাত শিবির। মুখ্যমন্ত্রী কে হবেন? সিদ্দারামাইয়া না ডি কে শিবকুমার- কাকে বসানো হবে মসনদে! সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্রের খবর। তবে, ১৮ মে, বৃহস্পতিবার শপথ নেবে কর্ণাটকের নতুন মন্ত্রিসভা। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী (Rahul Gandhi) ছাড়াও গান্ধী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকতে পারেন। থাবনেন কংগ্রেস (Congress) সভাপতি তথা ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গে। এছাড়াও সমমনস্ক দলগুলির প্রধানদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে কংগ্রেস।

সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে ফেলবে কংগ্রেস। মুখ্যমন্ত্রী মনোনয়ের ভার খাড়্গের হাতেই দেওয়া হচ্ছে বলে খবর। তবে, বিধায়কের মতামত শোনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:KIFF-এ পাঠানের পাশে টাইগার! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই জল্পনা তুঙ্গে

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...