Saturday, April 4, 2026

সরকারি চাকরি নয় স্টার্ট আপের উপর জোর দিতে হবে! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক    

Date:

Share post:

সরকারি চাকরি (Govt Jobs) খোঁজার থেকে স্টার্ট আপ (Start Up) সেক্টরের সুযোগসুবিধাগুলি ভালো করে কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্মকে তাঁদের ধারণাগুলি সবার সামনে তুলে ধরতে হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Central Minister Jitendra Singh)। এর আগেও ছাত্র এবং যুবকদের সঙ্গে এক আলোচনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) স্টার্ট আপগুলিকে অগ্রাধিকার দিয়েছেন এবং যুবকদের উৎসাহিত করতে ব্যক্তিগতভাবে ব্যবস্থাও নিচ্ছেন। তবে আচমকা সরকারি চাকরি না খুঁজে স্টার্ট আপের দিকে কেন ঝুঁকতে হচ্ছে বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিরোধীদের প্রশ্ন দেশের বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি ছেড়ে কেন স্টার্ট আপের উপরেই বেশি জোর দিচ্ছে সরকার? এর থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্র দেশের বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি দিতে ব্যর্থ।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, “এই সমস্ত তরুণ মনকে অবশ্যই স্টার্ট আপ সেক্টরের বিশাল সম্ভাবনা যুবক যুবতীদের উপলব্ধি করতে হবে এবং সরকারী চাকরিতে স্থায়ী হওয়ার পরিবর্তে তাদের অবশ্যই স্টার্ট আপ চালু করার এবং চাকরি তৈরির সুযোগসুবিধাগুলি কাজে লাগাতে হবে। সম্প্রতি দিল্লির প্রগতি সিং ময়দানে জাতীয় প্রযুক্তি দিবস প্রদর্শনীতে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও জানান, ২০১৪ সালের আগে, সেখানে দেশে মাত্র ৩৫০-৪০০ স্টার্ট আপ ছিল সেখানে ২০১৬ সালে নরেন্দ্র মোদি সরকার স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগ চালুর পর সেই সংখ্যা বর্তমানে এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতীয় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সম্মান জানাতে জাতীয় প্রযুক্তি দিবস উদযাপন শুরু করেছিলেন।

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...