Friday, June 26, 2026

আরও ৩০০ মাদ্রাসা বন্ধ করব: তেলেঙ্গানায় দাঁড়িয়ে ওয়েইসিকে হুঁশিয়ারি হিমন্তের

Date:

Share post:

নিজ রাজ্য অসমে(Assam) একাধিক মাদ্রাসা বন্ধ করার পাশাপাশি বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant Bishwasharma)। এহেন পরিস্থিতির মাঝেই রবিবার অসমের একটি জনসভায় দাঁড়িয়ে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে হুঁশিয়ারি দিলেন হিমন্ত। জনসভা থেকে বললেন, আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) জানানো দরকার যে আগামী দিনে অসমে আরও ৩০০টি মাদ্রাসা (Madrassa) বন্ধ করে দেওয়া হবে।

রবিবার তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসমে লাভ জিহাদ বন্ধ করতে আমরা কাজ করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি। ওয়েইসিকে জানিয়ে রাখতে চাই, এই বছরেই আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করে দেব। কারণ আমি চাই সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যাক। তার পরিবর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হবে।” একই সুরে অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের কিছু মানুষ মনে করেন তাঁরা চারজন মহিলাকে বিয়ে করতে পারেন। কিন্তু সেদিন এবার শেষ হতে চলেছে। বহুবিবাহ বন্ধ করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে। তারপরেই প্রকৃত অর্থে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠবে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর রাজ্যে বহুবিবাহকে আইনত নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে আইনি পরামর্শ নিতে বিশেষজ্ঞের কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়ে রাজ্যের স্বাধীনতা আছে কি-না খতিয়ে দেখা হবে। পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) আইন খতিয়ে দেখবেন তাঁরা। হিমন্ত আরও জানান, এই বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। আইনজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...