Saturday, June 13, 2026

সুকন্যা-সাক্ষাতে কেঁদে ভাসালেন দুজনেই! মেয়েকে আশ্বাস অনুব্রতর

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দ্বিতীয়বারের জন্য দেখা হল জেলবন্দি অনুব্রত মণ্ডল ও তাঁর জেলবন্দি মেয়ে সুকন্যা মণ্ডলের।সোমবার দুপুরে দিল্লির তিহার জেলে সাক্ষাৎ হয় তাঁদের। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত বলেন, “চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে”।একই সঙ্গে চোখে জলও চলে আসে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতার। আর মেয়ের সঙ্গে দেখা হওয়ার পরই যেন কিছুটা বদলে গেলেন অনুব্রত মণ্ডল।

আসলে নিজের গ্রেফতারি নিয়ে বিপর্যস্ত হলেও মেয়ের গ্রেফতারি মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। স্বাভাবিক কারণেই মেয়ের জন্য অসম্ভব চাপে রয়েছেন কেষ্ট।ইডি হেফাজত শেষে মেয়ে সুকন্যা দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। এরপরই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অনুব্রত। একথা জানিয়ে আদালতে আবেদনও করেন তিনি। কিন্তু আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়েছিল। এর পর জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন অনুব্রত। সেই আবেদন মঞ্জুর করে তিহার জেল কর্তৃপক্ষ।সোমবার জেলের নিয়ম মেনে কথা হয় ২ জনের। আর তারপর থেকেই ভোলবদল অনুব্রত মণ্ডলের।

তিহার জেলে দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলের সঙ্গে মেয়ে সুকন্যার সাক্ষাৎ। ফের আবেগে ভাসলেন দু’জনেই। কান্নায় ভেঙে পড়লেন তাঁরা।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...