Saturday, April 4, 2026

স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধু.ন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি AIDSO-র

Date:

Share post:

এআইডিএসও(AIDSO) রাজ্য কমিটির মেডিকেল ইউনিটের (Medical Unit) তরফে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার দুপুরে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। মেডিক্যালে(Medical) ৩ বছরের ডিপ্লোমা (Diploma) চালু করার করার যে চিন্তাভাবনা রাজ্য সরকার নিয়েছে, তার প্রতিবাদেই সোমবার দুপুরে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল এসইউসিআই(SUCI)-এর ছাত্র সংগঠন এআইডিএসও।

এদিন সল্টলেকের বেনফিস থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছিল মিছিল। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই অনুমতি না থাকায় মিছিল আটকে দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ডিএসও কর্মী সমর্থকদের।

পরে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য, এদিন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ডেপুটেশন দিতে কয়েকজন এআইডিএসও কর্মী স্বাস্থ্য ভবনে যান। পরে ডিএসও-ও তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ‘অবৈজ্ঞানিক, অনৈতিক এবং বিভেদমূলক’।

আরও পড়ুন- দেশের সব চিকিৎসকদের এক ছাতার তলায় আনতে আসছে ইউনিক আইডি নম্বর


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...