Saturday, June 27, 2026

২৪ ঘণ্টার মধ্যেই অভিষেকের প্রতিশ্রুতির বাস্তবায়ন! নতুন রাস্তা পাচ্ছে পূর্ব বর্ধমানের রায়না

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন। তৃণমূলে নব জোয়ার প্রচার কর্মসূচি চলাকালীন পূর্ব বর্ধমান জেলার রায়না-২ এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরা বেহাল রাস্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ তাঁদের সমস্ত সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং জানানো হয়েছে, এ নিয়ে ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ করা হয়েছে। মাপজোক ও খরচ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, আগামী ১৯ মে-র মধ্যেই কর্তৃপক্ষ রাস্তার কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছে এবং তা শেষ হবে আসন্ন বর্ষার আগেই। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই বাস্তবায়িত হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি। এত স্বল্প সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জেলার তৃণমূল নেতৃত্ব থেকে এলাকাবাসী সকলেই।

আরও পড়ুন- কোহলি-রোহিত নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে তরুণ প্রতিভার দিকে নজর দিতে বললেন শাস্ত্রী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...