Friday, April 3, 2026

আঞ্চলিকদল শক্তিশালী হলে বিজেপি জিততে পারবে না: মত মমতার

Date:

Share post:

ঔদ্ধত্যের কারণেই বিজেপির পতন হয়েছে- কর্নাটক নির্বাচনের ফলে প্রসঙ্গে সোমবার, নবান্নে (Nabanna) ফের এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক, BJP বিরোধীদলগুলির জোট বাঁধার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা বলেন, “আমি কোনও জাদুকর ন‌ই, ভবিষ্যৎ দ্রষ্টাও ন‌ই। এটা বলতে পারি, যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী সেখানে বিজেপি লড়াই করতে জিততে পারবে না।“

কন্নড়ভূমে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে TMC সুপ্রিমো বলেন, কর্নাটকে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। বিহার, ওড়িশা, বেঙ্গল, চেন্নাই, তেলেঙ্গানা, পাঞ্জাব- সব জায়গাতেই আঞ্চলিক দল শক্তিশালী। যেসব জায়গায় কংগ্রেস শক্তিশালী, সেখানে তারা লড়াই করবে। কিন্তু তাদেরও আঞ্চলিক দলগুলি সমান সম্মান দিতে হবে। মমতা বলেন, তিনিই বলেছিলেন বিজেপিকে সরাতে কর্নাটকে বিরোধী শিবিরকে ভোট দিতে। “কর্নাটকে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এটাই তো শেষের শুরু। ২০২৪ লোকসভা ভোটের আগে একটা ইঙ্গিত। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনেও হারবে“ – মত মমতার।

আরও পড়ুন- কর্নাটকের ফল ২৪-এর আগে বিজেপির জন্য শিক্ষা: কামিনী-কাঞ্চন প্রসঙ্গ তুলে ফের সরব তথাগত

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...